আমির হোসেন থেকে আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির হোসেন নামের কোনো টেনিস খেলোয়াড়কে কি আপনাদের মনে আছে? মনে থাকার কথাও নয় অবশ্য। কিন্তু যদি বলি অভিনেতা আমির খান? তবে নিশ্চয়ই মানুষটাকে চিনে নিতে কোনো কষ্ট হবে না কারও। মজার ব্যাপার এই—স্কুলে পড়ার সময়ের সেই তুখোড় টেনিস খেলোয়াড় আমির হোসেনই আজকের আমির খান। সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ের একটি ক্লাবে টেনিস খেলতে দেখা গেল আমির খানকে। স্বাভাবিকভাবেই তাঁকে দেখে ভিড় জমতে বেশিক্ষণ লাগেনি। সেখানেই আমির দিয়েছেন নিজের ফেলে আসা খেলোয়াড়ি জীবন নিয়ে এই তথ্য।এদিকে আমিরের শখের কথাটা জানা গেল এদ্দিনে। শুরু থেকে শেষ—তাঁর অভিনীত সব ছবির পোশাক-আশাক আছে আমির খানের সংগ্রহে। আছে সুপারহিট থ্রি ইডিয়টস ছবিতে ব্যবহূত তাঁর পোশাকগুলোও। কাপড়চোপড়ের সঙ্গে আমির সংগ্রহ করেন প্রতিটি ছবির ক্ল্যাপবোর্ডও। ছবির শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ল্যাপবোর্ডগুলো সংগ্রহে লেগে যান আমির খান। সম্প্রতি থ্রি ইডিয়টস ছবির ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমির জানিয়েছেন তাঁর বিচিত্র এই শখের কথা। ওয়েবসাইট।