আমিরের অনুপ্রেরণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্তব জীবনের সত্যিকারের নায়কেরাই আমির খানের মূল অনুপ্রেরণা। এসব নায়ক সীমাবদ্ধতার দেয়াল টপকে ব্যক্তিজীবন ও সমাজে পরিবর্তন এনেছেন। সম্প্রতি মুম্বাইয়ে রিয়্যাল হিরোজ অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে আমির এ কথা জানান। তিনি বলেন, ‘যখন আমি সত্যিকারের নায়কদের দেখি এবং তাঁদের গল্প শুনি, বেশ অনুপ্রাণিত হই। আমি মনে করি, আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ক্ষমতা ও সামর্থ্য রয়েছে। যখন নিজের জীবনকে উন্নত করতে আমরা এসব ক্ষমতা ও সামর্থ্যকে ব্যবহার করি, তা স্বাভাবিক। অন্যের সহায়তায় যখন এসব ক্ষমতা ও সামর্থ্য ব্যবহার করা হয়, তা একজনকে প্রকৃত নায়কের সম্মান এনে দিতে পারে।’ ওয়েবসাইট।