আমিরের অনুষ্ঠানের জোরালো প্রভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা আমির খানের টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’ এরই মধ্যে ভারতীয় সমাজের বিভিন্ন বৈষম্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শুরু করেছে। সমাজের বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি লোকসভায় যৌন নির্যাতন থেকে শিশুদের রক্ষায় একটি বিল উত্থাপন করা হয়। বলা হচ্ছে, এ বিল উত্থাপনে আমিরের অনুষ্ঠানে প্রচারিত শিশু নির্যাতনবিষয়ক পর্বটি ভূমিকা রেখেছে। এ নিয়ে অবশ্য জোরালো বিতর্ক রয়েছে। বিলটিতে আমিরের অনুষ্ঠানের ভূমিকা থাকার বিষয়টি সত্য হোক বা না হোক, এ বিলটি আইনে পরিণত হলে অসংখ্য শিশু উপকার পাবে। জিনিউজ ব্যুরো।