আমিরের কাছে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানের সহযোগিতা চেয়েছে ভারতের কংগ্রেস দলের কয়েকজন নেতা। গত শুক্রবার তাঁরা দিল্লিতে আমিরের সঙ্গে দেখা করেছেন। দিল্লিতে আমির গিয়েছিলেন তাঁর পিপলি লাইভ ছবির প্রচারণার কাজে। এই নেতারা এ ছবির ‘মেহ্ংগাই দাইয়াঁই’ গানটির স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, গানটি তাঁরা বিহারের বিধানসভার নির্বাচনে ব্যবহার করতে চান। বাড়তি পাওনা হিসেবে থাকছে আমিরের জনপ্রিয়তা। আমির অবশ্য এ ব্যাপারে কোনো মতামত দেননি।