আমিরের খলনায়ক-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ বদলাচ্ছে, সেই সঙ্গে ভালো আর খারাপের বিভেদরেখাও বদলে যাচ্ছে—এমনই মনে করেন ধুম থ্রি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করা আমির খান। তিনি বললেন, ‘চিত্রনাট্য থেকে নয়; বরং এখন খলনায়কেরা আসছেন সমাজ থেকেই। একটা সময় কারখানার মালিকদের দেখানো হতো চলচ্চিত্রের ভিলেন হিসেবে। এরপর এলেন চোরাকারবারি, আন্ডারওয়ার্ল্ড আর রাজনীতিবিদেরা। মানে সমাজের একটা অংশ, যাদের আমরা পছন্দ করি না।’এদিকে তিন বছর পর মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবি। তাঁর এবারের ছবি তালাশ। এর আগে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বললেন আমির। আগের মতোই ‘ধুম’ সিরিজের এই ছবিতেও থাকছে দুর্ধর্ষ চোর, তাদের ধাওয়াকারী আর রোমাঞ্চকর বাইকের খেল।আমির খান আরও বললেন, ‘ধুম থ্রি ছবির চরিত্রটির জন্য দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। এখানে আমার চরিত্রটি একজন জিমন্যাস্টের। মেদহীন আর ঝরঝরে দেখানোটা প্রয়োজন ছিল এ জন্য।’ পিটিআই।