আমিরের দাম ৩৫ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছেন আমির খান। এরই মধ্যে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দুই বছরের জন্য একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। প্রতিষ্ঠানটির দূত হিসেবেও কাজ করবেন তিনি। তবে এ প্রতিষ্ঠানটির নাম জানা যায়নি। এর আগে জানুয়ারি মাসে ইন্ডিয়ান টুডের এক খবরে জানা গিয়েছিল, এটিসালাত নামের একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তির ব্যাপারে আমিরের আলোচনা হচ্ছে।এ পর্যন্ত বিজ্ঞাপন জগতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, হূতিক রোশন। আমির খানও ছিলেন তাঁদের সঙ্গে। তবে সবার পারিশ্রমিকের অঙ্কটা মোটামুটি ১২ থেকে ১৫ কোটি রুপির মধ্যেই ঘোরাফেরা করেছে। আবার নায়িকাদের মধ্যে এখন বেশি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি পাচ্ছেন চার কোটি রুপি।নতুন রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি জানালেন আমির। বললেন, ‘বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগে, তাই করি। ওখানে কিন্তু চলচ্চিত্রের মতোই পরিশ্রম করতে হয়।’