আমিরের নতুন ছবির শুটিং ফেব্রুয়ারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীমা কাগতির কপালই বলতে হবে। কে না জানে, খুব চিন্তাভাবনা করে ছবি করেন আমির খান। যেখানে বহু ঝানু পরিচালক-প্রযোজক হাজারবার ঘুরেও তাঁকে ছবিতে পান না, সেখানে আমিরকে অভিনেতা হিসেবে পাচ্ছেন রীমা নিজের পরিচালিত দ্বিতীয় ছবিতেই। আমির শুধু অভিনয়ই করছেন না; প্রযোজক হিসেবেও থাকছেন এখনো নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে। ছবির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। থ্রি ইডিয়টস-এর পর এবারই প্রথম কোনো ছবি করতে যাচ্ছেন আমির খান। হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড রীমা পরিচালিত প্রথম ছবি। সমালোচকদের বিপুল প্রশংসা পেয়েছিল এই ছবি। ওয়েবসাইট।