আমিরের নতুন জিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজকুমার হিরানির পি.কে. ছবির শুটিং চলছে ভারতের মান্দাওয়ায়। জয়পুর থেকে ১৯০ কিলোমিটার দূরের মান্দাওয়ায় আছে একটি মাত্র হোটেল। ৩০০ বছরের পুরোনো একটি বাড়িকেই মূলত তিন তারকা হোটেলে রূপান্তর করা হয়েছে। পি.কে. ছবিতে আমির খানকে দেখা যাবে নতুন রূপে। কিন্তু সমস্যা হয়েছে ওই হোটেল নিয়ে। সেখানে কোনো জিম নেই। ফলে মিস্টার পারফেকশনিস্ট আমির তাঁর ব্যক্তিগত জিম থেকে ব্যায়াম করার উপকরণগুলো নিয়ে এসেছেন মান্দাওয়ায়। হোটেলের কনফারেন্স রুমকে বানিয়েছেন জিম! বলিউড হাঙ্গামা।