আমিরের পক্ষ নিলেন জাভেদ আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের চতুর্থ পর্বটির বিষয় ছিল চিকিত্সা খাতের দুর্নীতি আর অব্যবস্থাপনা। এ যেন ঠিক ভিমরুলের চাকেই ঢিল ছুড়েছিলেন আমির। অনুষ্ঠানটির পর আমিরের ওপর খাপ্পা হয়ে তাঁকে ক্ষমা চাইতে বলেছিলেন চিকিত্সকেরা। সম্প্রতি আমির খানের পক্ষ নিয়েছেন ভারতের প্রখ্যাত গীতিকার ও কবি জাভেদ আখতার। ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন তুলে জাভেদ আখতার টুইটারে বলেছেন, ‘আমির কেন ক্ষমা চাইতে যাবেন!’ এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।চিকিত্সকদের পাশাপাশি ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনও (আইএমএ) ‘সত্যমেভ জয়তে’র মাধ্যমে চিকিত্সকদের বিরুদ্ধে ‘ভুল তথ্য’ তুলে ধরার কারণে আমির খানকে ক্ষমা চাইতে বলেছে।টুইটারে জাভেদ আখতার বলেছেন, ‘আমির তাঁর অনুষ্ঠানের মাধ্যমে চিকিত্সকদের দুর্নীতির বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন। আর এর জন্য ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন তাঁকে ক্ষমা চাইতে বলবে! এটা সত্যিই অসুস্থ একটি বিষয়।’ভ্রূণহত্যা, যৌতুকের মতো সৃষ্ট সামাজিক সংকট নিয়ে কাজ করার পর ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত অভিনেতা আমির খান বেছে নিয়েছিলেন চিকিত্সা ক্ষেত্রের দুর্নীতি ও অব্যবস্থাপনার মতো বিষয়। যার কারণে ভারতের চিকিত্সকদের একাংশের মধ্যে ঝড় উঠেছে। তাদের প্রতিক্রিয়ার বিপরীতে এবার টুইট করে আমিরের পক্ষ নিলেন জাভেদ আখতার।টুইটারে খুদে বার্তায় ভারতের প্রখ্যাত এই গীতিকার, লেখক ও কবি জানিয়েছেন, ‘আমির নন, ক্ষমা চাওয়ার কথা তো দুর্নীতিগ্রস্ত সেসব চিকিত্সকদের, যাদের কারণে সুচিকিত্সক আর এই পেশার গায়েও কাদা লাগছে!’