আমিরের পথেই অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আমির খানের দেখানো পথেই হাঁটলেন অভিষেক বচ্চন। মুক্তি-প্রতীক্ষিত ছবি রাবনের প্রচারণার কাজেই অভিষেক বচ্চন এবং ছবি-সংশ্লিষ্টদের এ উদ্যোগ। রাবনের মুক্তিকে সামনে রেখে সম্প্রতি মুম্বাইয়ে ভিন্নধর্মী এক প্রচারণার কাজে বেরিয়েছিলেন ছবিটির পরিচালক মনিরত্নম এবং অভিনেতা অভিষেক বচ্চন। মুম্বাইয়ে দিনব্যাপী এ প্রচারণায় তাঁরা একটি দোতলা বাসের ছাদে নেচে-গেয়ে সারা দিন আনন্দ-উল্লাসে মেতে ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশন থেকে শুরু হওয়া এ যাত্রাটি অভিষেকের নিজ বাড়িতে এসে শেষ হয়। সারা দিনের আনন্দ-উল্লাসে অভিষেকের সঙ্গে রাবন সেনারাও খালি গায়ে নাচ-গান করেন। তবে রাবনের ভিন্নধর্মী এ প্রচারণায় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে আর দেখা যায়নি। উল্লেখ্য, রাবন ছবিটি ১৮ জুন মুক্তি পেতে যাচ্ছে।