আমিরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত স্বত্ব আইন সংশোধনে সরকারের গড়া ১০ সদস্যের কমিটি থেকে পদত্যাগ করেছেন আমির খান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, লেখকদের ক্ষতি করার চেষ্টা করছেন আমির। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেন। আমির মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবালের কাছে লেখেন, ‘টের পাচ্ছি, কিছু লোক বানোয়াট খবর ছেপে আমাকে প্রকাশ্যে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে। স্বত্ববিষয়ক প্রকৃত সমস্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা এটি।’ সম্প্রতি পারিশ্রমিক নিয়ে প্রযোজক ও লেখকদের মধ্যে এক বৈঠকে আমির মন্তব্য করেন, চলচ্চিত্রের গান জনপ্রিয় হয় সেই গানে তারকার ঠোঁট মেলানোর কারণে। এতে ক্ষুব্ধ হন গীতিকার জাভেদ আখতার। ওয়েবসাইট।