আমিরের পরিচ্ছন্নতা অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও পর্যটন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ভারতের পর্যটন মন্ত্রণালয় সহায়তা চায় সর্বস্তরের মানুষের। মানুষজনকে সচেতন করার জন্য আমির খানের চেয়ে জুতসই তারকা আর কে হতে পারেন? মানুষজনকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতেই ভারতের পর্যটন মন্ত্রণালয় তৈরি করছে দুটি এক মিনিটের জনসচেতনতামূলক চলচ্চিত্র। দুটি খুদে ছবিতেই কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে আমির খানকে। ছবি দুটি পরিচালনা করবেন রং দে বাসন্তি ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। পর্যটন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিটি এক মিনিটের ছবি তৈরিতে খরচ হবে ৫০ লাখ রুপি। ওয়েবসাইট।