আমিরের পাশে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবামূলক নানা কাজে আমির খান জড়িত অনেক দিন ধরেই। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শিশুমৃত্যুর হার কমানো ও শিশুদের উন্নয়নের জন্য কাজ করবেন তাঁরা। এ জন্য তাঁরা পাশে পাচ্ছেন শর্মিলা ঠাকুরকেও। জাতিসংঘের চিলড্রেনস ফান্ডের পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। তাতে আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া ও শর্মিলা ঠাকুর জোর দিয়েছেন এসব বিষয়ে। প্রতিটি শিশুরই বেঁচে থাকার সুযোগ পাওয়া উচিত আর শিশুমৃত্যুর হার কমাতে সবার সচেতন হওয়া প্রয়োজন—এমনটাই বলেছেন এই তারকারা। ভিডিওটি তৈরি করা হয়েছে ‘কল টু অ্যাকশন ফর চাইল্ড সারভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট’ শিরোনামের একটি সম্মেলনের অংশ হিসেবে। আইএএনএস।