আমিরের পাশে শ্রীদেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যমেব জয়তের দ্বিতীয় পর্ব হয়ে গেল গতকাল রোববার। অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমির খান যে সমাজকে প্রবল নাড়া দিতে যাচ্ছেন, তা বেশ স্পষ্ট। এরই মধ্যে কন্যাশিশুর ভ্রূণ হত্যার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে রাজস্থানে দ্রুত বিচার আদালত বসেছে। কেবল এই বিষয়টিই নয়, শিশু যৌন নির্যাতন প্রতিরোধেও উদ্যোগী তারা। এই বিষয়টিই ছিল আমিরের দ্বিতীয় পর্বের মূল প্রতিপাদ্য। অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজেদের দুঃসহ-তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন কয়েকজন ভুক্তভোগী। সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শ্রীদেবী। ভারত সরকারকে বিষয়টির ব্যাপারে যথাযথ আইন প্রয়োগের জন্য সুপারিশ করে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। জিনিউজ ব্যুরো।