আমিরের মুখে সালমানের জয়গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকের চোখে তিনিই সেরা। বলিউডে একের পর এক সাফল্যের সিঁড়ি ভেঙে ওপরে ওঠার নজির তিনি প্রতিনিয়তই রাখছেন। তার পরও আমির খানের মন্তব্য, ‘সালমান খানই সেরা।’ সালমানের সদ্য মুক্তি পাওয়া বডিগার্ড দেখেই তাঁর স্তুতি গাইলেন আমির খান। বললেন, ‘আমার চেয়েসালমানই এগিয়ে। বডিগার্ড ছবিটি মুক্তি পাওয়ার পর অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলেছে। বক্স অফিসে যদি এখন এক নম্বর তারকার কথা বলা হয়, আমি বলব, সালমানই নাম্বার ওয়ান।’ শুধু বলিউডের সহযাত্রী নন, সালমান আমিরের ভালো বন্ধুও। সালমান যুক্তরাষ্ট্রে হাসপাতালে থাকার সময় বডিগার্ড ছবির সাফল্যের সংবাদ তিনিই প্রথম পৌঁছে দিয়েছিলেন। আমির জানালেন, ভালো গল্প হলে একই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। আইএএনএস।