আমিরের ‘পিপলি লাইভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুকে ভরপুর থ্রি ইডিয়টস ছবিটি মাত্র ১৯ দিনে সারা বিশ্বে ৩১৫ কোটি রুপির বেশি আয় করেছে। সম্প্রতি ছবির পরিবেশক রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এই বিরাট সাফল্যের ওপর দাঁড়িয়ে আমির খান তাঁর পরবর্তী ছবির নাম ঘোষণা করেছেন। এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাত্কারে আমির খান বলেন, ‘আমার পরবর্তী ছবির নাম পিপলি লাইভ। পিপলি একটি ছোট গ্রামের নাম। ছবির গল্পও আবর্তিত হয়েছে সেখানে। আনুশা রিজভি ছবিটি পরিচালনা করবেন। এনডিটিভির সাংবাদিক আনুশার জন্য এটিই হবে প্রথম ছবি পরিচালনা।’ আমির বলেন, ‘আনুশা যখন পাণ্ডুলিপি নিয়ে আসেন, গল্পটি শুনেই আমার ভালো লেগে যায়।’ ওয়েবসাইট।