আমিশার অসুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দাদিমার আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না আমিশা প্যাটেল। কিন্তু তাই বলে শুটিং বন্ধ রাখতে চাননি তিনি। দাদির মৃত্যুশোক মনে নিয়েই হায়দরাবাদে অংশ নিচ্ছিলেন শুটিংয়ে। কিন্তু হঠাৎ ঘটে অঘটন। একদিকে হায়দরাবাদের প্রচণ্ড গরম, অন্যদিকে বিপর্যস্ত মানসিক অবস্থা। শুটিং চলার সময়ই সেটের মধ্যে আচমকা মাথা ঘুরে পড়ে যান এই বলিউড অভিনেত্রী। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আমিশা প্যাটেলের মা। ওয়েবসাইট।