আমিশার সুদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা দারুণ হলেও মাঝে বেশ বাজে সময় কাটিয়েছেন আমিশা প্যাটেল। তবে এখন তাঁর সুদিন ফিরেছে বলেই মনে করছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা ঝামেলা সইতে হয়েছে তাঁকে। নতুন ছবি দেশি ম্যাজিক-এর প্রচারণায় তিনি বললেন, ‘আমি মনে করি, মানুষ এবং অভিনয়শিল্পী হিসেবে সবারই একটা বিশেষ সময় পার করতে হয়। আমার জীবনে কোনো কিছুই স্থিতিশীল ছিল না। তবে আমার সুদিন ফিরে এসেছে। আমি এখন সুখী।’ দেশি ম্যাজিক ছবিটি প্রযোজনা করেছেন আমিশা। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে।সুপারহিট ছবি গাদারের অনেক দিন পর আবার সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে এখন কাজ করছেন তিনি, ছবির নাম ভাইয়াজি সুপারহিট। ২০১১ সালে চালু করেছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। সেখান থেকে তিনটি ছবি প্রযোজনা করা হচ্ছে। এ ছাড়া নিল নিতিন মুকেশের সঙ্গে শর্টকাট রোমিও নামের একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। পিটিআই।