আমে দুধে মিশেছেন লিজ-শেন ওয়ার্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাক্কা এক বছর একসঙ্গে পেরোলেন অভিনেত্রী লিজ হার্লি আর অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন। একত্রে ভালোই আছেন তাঁরা। সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রিটজ কার্লটন হোটেলের উদ্বোধনের সময় দুজনের অন্তরঙ্গতা আর ছবি তোলার ভঙ্গি দেখে উপস্থিত অনেকের মন্তব্য—লিজ-শেন যেন আমে দুধে মিশেছেন। এক খবরে জানিয়েছে ডেইলি মেইল।গত শুক্রবার হোটেলটির উদ্বোধনের সময় শেন ওয়ার্ন যখন লিজের পাশাপাশি লাল গালিচায় হাঁটছিলেন, শেনের দিকে লিজের অপাঙ্গে তাকিয়ে দেখার ভঙ্গিটিই বলে দিচ্ছিল দুজনের মধ্যকার সম্পর্কের উষ্ণতার কথা।এক বছর ধরে একসঙ্গে বসবাস করছেন দুই ভুবনের এই দুই তারকা। ভিয়েনায় রিটজ কার্লটন হোটেলের এ অনুষ্ঠানে শেন ওয়ার্ন পরেছিলেন আকর্ষণীয় কালো রঙের টুক্সেডু, সঙ্গে বো টাই, আর লিজ হার্লি নিজেকে ফুটিয়ে তুলেছিলেন কালো-হলুদের জেব্রা রঙের রবার্তো ক্যাভাল্লির নকশা করা পোশাকে।লিজ যে শেনের সঙ্গে চমত্কার সময় কাটিয়েছেন তাঁর টুইটেও সে কথা স্পষ্ট। টুইটারে এক বার্তায় লিজ লিখেছেন, ‘রিটজ কার্লটন হোটেলে অসাধারণ রাত...।’ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে লিজের ছাড়াছাড়ির পর শেনের সঙ্গে সম্পর্ক হলেও শুরুর সময়ে অনেকেই ধারণা করেছিলেন, এ সম্পর্ক টিকবে না। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমে দুধে মিশে ভালোই আছেন লিজ-শেন।