আমেরিকান আইডল ছাড়লেন জেনিফার লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতবিষয়ক রিয়েলিটি শো আমেরিকান আইডল ছাড়লেন অনুষ্ঠানটির টানা দুই মৌসুমের বিচারক মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। শোটির বিচারক হিসেবে ভবিষ্যতে তাঁকে আর দেখা যাবে না বলেই জানিয়েছেন তিনি।এ প্রসঙ্গে লোপেজের উদ্ধৃতি দিয়ে টিএমজি জানিয়েছে, ‘দুই বছর ধরে এই শোর সঙ্গে আছি। কিন্তু এখন আমি আমার অন্যান্য কাজে ফিরতে চাই। এ কারণেই গত দুই বছর যেভাবে নিয়মিত এই শোর পেছনে সময় দিয়েছি, তা আর সম্ভব হবে না আমার পক্ষে।’লোপেজ আরও বলেছেন, ‘সম্ভব হলে সারা জীবন আমেরিকান আইডলের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতাম। কিন্তু সে ক্ষেত্রে জীবনের আরও অনেক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হতো।’ তিনি বলেন, ‘সত্যি বলছি, দারুণ সময় কেটেছে এই শোতে কাজ করে। আমেরিকান আইডলের সঙ্গে অদ্ভুত এক আত্মিক বন্ধন অনুভব করি আমি, যা চিরকালই থাকবে।’