আমেরিকান আইডলে ফিরলেন লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় টিভি শো ‘আমেরিকান আইডল’-এর এক কিস্তিতে বিচারক হিসেবে থেকেই লেটা চুকিয়ে ফেলতে চেয়েছিলেন খ্যাতিমান গায়িকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। সম্মানি না বাড়ালে পরবর্তী কিস্তিতে তিনি থাকছেন না বলে ঘোষণাও দিয়েছিলেন। গত বুধবার ফক্স টিভি কর্তৃপক্ষ জানাল, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লোপেজ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। ২০১২ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘আমেরিকান আইডল’-এর একাশ কিস্তিতে বিচারক হিসেবে থাকছেন তিনি। শুধু তাই নয়, এরই মধ্যে তিনি অপর দুই বিচারক মার্কিন রক ব্যান্ড এরোস্মিথের গায়ক স্টিভেন টেলর ও প্রযোজক র্যান্ডি জ্যাকসনের সঙ্গে যোগ দিয়েছেন। এই ত্রয়ীকে পেয়ে ভীষণ খুশি ‘আমেরিকান আইডল’-এর নির্মাতা সায়মন ফুলার। তবে কী পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে লোপেজ বিচারক হতে রাজি হয়েছেন তা এখনো জানা যায়নি। রয়টার্স।