আমেরিকান সেন্টারে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান সেন্টারে তারকাদের আড্ডার একটি মুহুর্ত
আমেরিকান সেন্টারে তারকাদের আড্ডার একটি মুহুর্ত

নিজের পরিবেশনা ছাড়া সাধারণত তারকাদের কোনো আড্ডায় খুব একটা দেখা যায় না ব্যান্ড তারকা জেমসকে। কিন্তু গতকাল সোমবারের বিকেলটা ছিল ব্যতিক্রম। এ দিন অন্য শিল্পীদের মতো জেমসও হাজির হন গুলশানের আমেরিকান সেন্টারে। চা-চক্রের সেই আড্ডায় শুধু জেমস নন, বাংলাদেশি সংগীতের কিংবদন্তি রুনা লায়লাসহ আরও অনেককেই দেখা গেছে। সাধারণত এমন দৃশ্য ইদানীং খুব একটা দেখা যায় না। সোমবার বেলা তিনটা থেকে জমেছিল বাংলাদেশি তারকাদের মিলনমেলা। চা-পান আর আড্ডার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।


অনুষ্ঠানে অংশ নেওয়া তারকারা জানান, আমেরিকান সেন্টার কর্তৃপক্ষ প্রতি বছর দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীদের নিয়ে এমন মিলনমেলার আয়োজন করেন। যেখানে শুধু আড্ডাই হয়। পাশাপাশি আমেরিকান সেন্টার কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা করেন। পি-থ্রি ভিসায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা শিল্পীদের নিয়ম-কানুন বিষয়েও নানা টিপস দেন।

আমেরিকান সেন্টারে তারকাদের আড্ডার একটি মুহুর্ত
আমেরিকান সেন্টারে তারকাদের আড্ডার একটি মুহুর্ত

আড্ডায় অংশ নেওয়া কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের ব্যস্ততার কারণে তাঁদের খুব একটা দেখা হয়ে ওঠে না। তাই এটা চমৎকার একটা উদ্যোগ। এই ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীরা সবাই এক ছাদের নিচে আড্ডার সুযোগ পান।

আমেরিকান সেন্টারের চা-চক্রের অনুষ্ঠানে সংগীতশিল্পীদের উপস্থিতি ছিল বেশি। ছিলেন রুনা লায়লা, জেমস, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রবি চৌধুরী, এস ডি রুবেল, পার্থ বড়ুয়া, রিজিয়া পারভীন, হায়দার হোসাইন, প্রীতম আহমেদ, হাবিব, তাহসান, দিনাত জাহান, সাব্বির, নিশিতা, কিশোর, কণা, শশী, সজীব দাস, তানভীর তারেক প্রমূখ। আর অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, পূর্ণিমা, ওমর সানী, চঞ্চল চৌধুরী, তানিয়া আহমেদ, মিশা সওদাগর, ইমন, নাদিয়া, নাঈম, পিয়া, বাঁধন, ভাবনা, শাহনাজ খুশি, মীর সাব্বিরসহ অনেকে।