আমেরিকার নির্বাচন নিয়ে আমাদের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
আজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। লড়ছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জনগণের নির্বাচনী উত্তাপের আঁচ এসেছে এ দেশেও। সেটা ছড়িয়ে গেছে তারকাদের মধ্যেও। জেনে নেওয়া যাক এমন চারজন তারকার মন্তব্য।
ওমর সানী
ওমর সানী

ট্রাম্পকে বোধসম্পন্ন প্রার্থী মনে হচ্ছে না
কদিন আগে আমেরিকান বাংলাদেশিদের কাছে ফেসবুকে হিলারির পক্ষে ভোট চেয়ে পোস্ট দিয়েছিলেন অভিনেতা ওমর সানী। আমেরিকার নির্বাচন নিয়ে তিনি বললেন, ‘জিমি কার্টার থেকে বারাক ওবামা—সবার সম্পর্কেই একটা স্বচ্ছ ধারণা আছে। সে হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বোধবুদ্ধিসম্পন্ন প্রার্থী মনে হচ্ছে না। সেদিক থেকে অনেকখানি এগিয়ে আছেন হিলারি।’

সাজু খাদেম
সাজু খাদেম

ট্রাম্পের প্রচারণায় সুন্দরী স্ত্রী ছিলেন
মজার মানুষ হিসেবে পরিচিত অভিনেতা সাজু খাদেম। তাই অনেকটা মজা করেই বললেন হিলারি ও ট্রাম্পকে নিয়ে। বললেন, ‘পুরুষ মানুষের তো একটু নারীপ্রীতি থাকেই। তাই হিলারির জয় আশা করছি। তবে ট্রাম্পের সম্ভাবনা বেশি। তাঁর প্রচারণায় সারাক্ষণ স্ত্রী ছিলেন। তিনি দেখতেও বেশ সুন্দরী।’ তবে সাজু খাদেম আশা করছেন, হিলারি বা ট্রাম্প যিনিই নির্বাচিত হোন না কেন, এ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো অবনতি ঘটবে না।

মাকসুদা আকতার প্রিয়তি
মাকসুদা আকতার প্রিয়তি

হিলারি বিজয়ী হোক
বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আকতার প্রিয়তি। থাকেন আয়ারল্যান্ডে। পুরো পৃথিবীর রাজনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বেশ সচেতন তিনি। তবে আমেরিকার নির্বাচনে আশা করছেন হিলারি বিজয়ী হবেন। হিলারির বক্তব্যে মুগ্ধ হয়েছেন তিনি। বললেন, ‘আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন হিলারি। তাই চাই, তিনিই বিজয়ী হোন।’

জান্নাতুল ফেরদৌস পিয়া
জান্নাতুল ফেরদৌস পিয়া

ট্রাম্প কীভাবে প্রার্থী হয়?
দেশে-বিদেশের নানা মাধ্যমে মডেলিং করেন জান্নাতুল ফেরদৌস পিয়া। কদিন আগে হয়েছেন ভোগ ইন্ডিয়া সাময়িকীর প্রচ্ছদের মডেল। তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যাওয়া এই মডেলের কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। হিলারি জিতুন—এই প্রত্যাশা করেন পিয়া। ‘ট্রাম্পের মতো মানুষ কীভাবে প্রার্থী হয়, এটাই আমার মাথায় আসে না’—বলেন তিনি। এই প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘যে মানুষ জনসমক্ষে কথা বলতে পারে না, সে কীভাবে লিডার হয়? দেশটির বর্তমান প্রেসিডেন্ট ওবামার সঙ্গে মেলাতে গেলে ট্রাম্পকে চিন্তাই করা যায় না।’