আমেরিকায় ‘তেরে বিন লাদেন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান হিন্দি ছবি তেরে বিন লাদেনকে ঢুকতে না দিলেও শেষ পর্যন্ত আমেরিকা তাদের দ্বার খুলে দিল। আমেরিকাও প্রথমে তেরে বিন লাদেনকে তাদের দেশে ঢুকতে দেয়নি। পরে তারা জানতে পারে, ছবিটির নামে লাদেন থাকলেও আদতে এটি কৌতুক ছবি। এ ব্যাপারে ব্রিটেনের বেশ কিছু সংবাদপত্রে ছবিটির প্রশংসা এবং সমালোচনাও করা হয়েছে। শুধু তা-ই নয়, ছবিটি এখন বাণিজ্যিকভাবেও সফল। তা ছাড়া দর্শকেরা বেশ উপভোগ করেছে রুপালি পর্দার লাদেনকে। এ ব্যাপারে ছবির প্রযোজক আরতি শেঠি জানান, তেরে বিন লাদেন এবার আমেরিকার বাজারে যাচ্ছে। সম্ভবত ৬ আগস্ট ছবিটি সেখানে ঢুকবে।