আম্মু এখন অনেক খুশি, আমিও খুশি: শবনম ফারিয়া
‘আম্মু খুব চিন্তায় ছিলেন। বলতেন, অভিনয় নাকি কোনো পেশা হতে পারে না। এ–ও বলতেন, এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, কী লাভ হলো। আমার চাকরির খবরে আম্মু এখন অনেক খুশি। তাঁর খুশিতে আমিও খুশি।’ কথাগুলো বললেন অভিনয়শিল্পী শবনম ফারিয়ার। চাকরিতে যোগদানের পর আজ বুধবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপে এই অনুভূতি ব্যক্ত করেন।
অভিনয়শিল্পী শবনম ফারিয়া ই-কমার্স প্ল্যাটফর্ম ই–ভ্যালি ডটকম ডট বিডির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। তিন দিন ধরে ফারিয়া অফিশিয়াল কার্যক্রম শুরু করেছেন বলেও জানালেন।
‘শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাঁকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ই–ভ্যালির সঙ্গে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর শুধুই এগিয়ে গেছেন। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া। অর্জন করেছেন সেরা অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারও।
ফারিয়ার চাকরিতে যোগদানের বিষয়টি ই–ভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রথম আলোকে নিশ্চিত করা হয়েছে। দুই দিন আগে থেকে অফিস শুরু করলেও ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া। প্রথম দিন থেকেই ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাঁকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ই–ভ্যালির সঙ্গে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসানের সাথে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন ফারিয়া।