আয়নার অন্তরালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক আয়নার অন্তরালে। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন সুইটি, মৌসুমী নাগ, জয়, শাহাদাৎ হোসেন, মাসুদ আলী খান, ডলি জহুর প্রমুখ।

বড় বোনের হাত ধরে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় ছোট বোন। বড় বোন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। আদর্শ, শৃঙ্খলা আর মার্জিতবোধ তাঁকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। বিলাসী জীবনযাপন না করে নিজের আয়ে মা আর ছোট ভাইবোনকে লালন-পালন করেছেন। ছোট বোনটিও এখন প্রতিষ্ঠিত। কিন্তু সে বড় বোনের আদর্শ ধরে রাখতে পারেনি। জনপ্রিয় হওয়ার পর সে হয়ে যায় বেপরোয়া।