আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য সৌল ফেস্টিভ্যালের একটি পরিবেশনা
দ্য সৌল ফেস্টিভ্যালের একটি পরিবেশনা

ব্লুজের মূর্ছনায়
ঢাকার ব্লুজ শ্রোতাদের জন্য ১ জুন আয়োজন করা হলো দ্য সৌল ফেস্টিভ্যাল। গুলশানের মারমেইড ক্যাফেতে এই কনসার্টে অংশ নেয় নয়টি ব্যান্ড দল। গোধূলি বেলায় শুরু হয় কনসার্ট। এখানে গান পরিবেশন করে ফরটি টু, টুয়েলভ এ এম, মনোসরণি, অরণ্য, আরমীন মুসা ক্যারটেট, কেন্দ্রাকা, শফি বাউল ও তাঁর দল, সেথ এক্সপেরিয়েন্স এবং বগি মিটস রেজা। এই কনসার্টের বিশেষ আকর্ষণ ছিল কলকাতার ব্যান্ড দল ‘কেন্দ্রাকা’। ওপার বাংলার এই ব্যান্ড দলটি তাদের বাদ্যযন্ত্রের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন অনেকক্ষণ।এ ছাড়া বিভিন্ন ব্যান্ড পরিবেশন করে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ব্লুজ ধাঁচের সংগীত। বাউল শফি মণ্ডল দর্শকদের সামনে তুলে ধরেন ফকির লালন শাহের বেশ কয়েকটি গান। মারমেইড ক্যাফেতে আয়োজিত মিউজিক্যাল শোটির আয়োজক ছিল লাইভ স্কয়ার।

ফুল উৎসব

ফিলিপাইনের শত বছরের পুরোনো একটি উৎসব সান্তাক্রুজান, যা ফ্লাওয়ার অব মে ফেস্টিভ্যাল নামে পরিচিত। সাধারণত মে মাসের শেষ দিন ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে এই উৎসব উদ্যাপন করা হয়। ঢাকায় ৩১ মে ফিলিপাইন দূতাবাসের আয়োজনে বারিধারা পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই উৎসবের ছবি তুলেছেন আলোকচিত্রী জাহিদুল করিম ও সৈকত ভদ্র।

ব্লুজ ব্যান্ড স্টোন ফ্রির পরিবেশন করছে গত শতকের ক্লাসিক রক ও ব্লুজ
ব্লুজ ব্যান্ড স্টোন ফ্রির পরিবেশন করছে গত শতকের ক্লাসিক রক ও ব্লুজ

সংগীতের শিহরণে

ছুটির দিনে সংগীতপিপাসুরা চলে যান ঢাকার ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে। ৩১ মে আয়োজন করা হয় ক্লাসিক রক ও ব্লুজ সংগীতসন্ধ্যা। ঢাকার ব্লুজ ব্যান্ড স্টোন ফ্রি গত শতকের গান পরিবেশন করে। দর্শকেরাও সাপ্তাহিক ছুটির দিনে হারিয়ে যায় জনপ্রিয় সব গানের ভিড়ে।