আর একবার পইড়া লই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে আরেকটু পরেই শরিফুল উঠবে। মঞ্চে উঠে কী বলতে হবে সেটা ভুলে গেলে কিন্তু বিশাল বিপদ। তাই সঙ্গের মানুষটি তাঁকে জিজ্ঞেস করে ঝালিয়ে নিতে চাইলেন, ‘কী, রেডি তো?’ শরিফুলের কাছ থেকে জবাব মিলল দ্বিগুণ আত্মবিশ্বাসের সঙ্গে, ‘হ ব্যাডা, রেডি।’ না। মানুষটি তাতেও ক্ষান্ত হন না, ‘কী বলবা সবকিছু ঠিকঠাক মনে আছে তো?’ এবার একটু দ্বিধান্বিত শরিফুল। যদি ভুল হয়ে যায়! সেই ভয়েই বোধ হয় বলল, ‘দাও আর একবার পইড়া লই।’