আর নয় গ্যাংনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যাংনাম স্টাইল’ নিয়ে আর কত! ক্লান্ত হয়ে গেছেন সাই। ইউটিউবে এই তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও দর্শক দেখেছেন ১ দশমিক ৩৯ বিলিয়নবার। আর দুনিয়াজুড়ে এই একটি গানের তালে তালে তো কতশতবারই নাচতে হয়েছে সাইকে। তাই এবার মালয়েশিয়ার মোটর রেসের ট্র্যাক সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে সাই ঘোষণা দিলেন, আর নয় গ্যাংনাম স্টাইল। সেখানে ফিউচার মিউজিক ফেস্টিভ্যাল এশিয়ায় আসা ২৫ হাজার দর্শকের সামনে এমনটাই বললেন কোরিয়ান এই সংগীতশিল্পী। তিনি আরও বললেন, ‘আসছে ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে আমার নতুন একক। মালয়েশিয়ায় টানা নয় মাস পর গ্যাংনামের ইতি টানা সত্যিই সম্মানের।’ এএনআই।