আর নয় রণবীর-দীপিকা
সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন এবং কারিনা কাপুর-শহীদ কাপুর—এরপর এবার বলিউডে নতুন করে আরেকটি জটিলতা তৈরি হয়েছে। জটিলতাটা তৈরি হয়েছে বলিউডের বর্তমান সময়ের আলোচিত দুই তারকা রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে। সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন এবং কারিনা কাপুর-শহীদ কাপুরকে নিয়ে যেমন কোনো নির্মাতা ছবি করার সাহস এখন আর দেখান না, সেরকমই পরিস্থিতি ঘটতে যাচ্ছে রণবীর-দীপিকাকে নিয়ে। সম্প্রতি বলিউডে সেরকমই কিছু পূর্বাভাস পাওয়া গেছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর সাবেক প্রেমিকের হাতে প্রতারিত হয়েছেন। তবে সাবেক প্রেমিকের নাম না করলেও প্রেমিকপ্রবরটা যে রণবীর কাপুর তা সবার কাছে পরিষ্কার। ব্যাপারটা বলিউডের বাতাসে ভেসে বেড়ালেও আজ রণবীর জবাবে জানায় ‘প্রতারক’ অন্য কেউ হতে পারে, অন্তত আমি নই। এখনো আমরা দুজন কাজের ক্ষেত্রে যথেষ্ট বন্ধুভাবাপন্ন। এদিকে রণবীরের এমন সাফাই অবশ্য ভালো চোখে দেখছেন না শিল্পপতি সিদ্ধার্থ মালিয়ার প্রেমিকা দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যে কিছু না বললেও দীপিকা আর কোনো দিনই রণবীরের সঙ্গে ছবিতে নায়িকা হবেন না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।