আর নয় ‘হ্যারি পটার’
টানা ১০ বছর থাকা হলো হ্যারি পটার-এর দুনিয়ায়। হ্যারি পটার-এর বিপুল জনপ্রিয়তার কারণে ড্যানিয়েল র্যাডক্লিফ নামটাই সম্ভবত ঢাকা পড়ে যেতে বসেছে। এই এক চরিত্রের মধ্যে বন্দী থাকতে আর রাজি নন তাই ড্যানিয়েল র্যাডক্লিফ। জানিয়েছেন, হ্যারি পটার-এর সামনের দুটি ছবিই হবে এই সিরিজের ছবিতে তাঁর শেষ কাজ। প্রায় একই কথা ভাবছেন ছবির মূল অভিনেত্রী এমা ওয়াটসন, মানে হারমাইনিও।‘এটা সত্যি যে হ্যারি পটার আমার জীবন পাল্টে দিয়েছে। কিন্তু একই সঙ্গে অন্য আরও অনেক কিছু পরখ করে দেখতে চাই আমি।’ বলেছেন এমা।হ্যারি পটার সিরিজের শেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ-এর প্রথম পর্ব মুক্তি পাবে ১৯ নভেম্বর। ১১ নভেম্বর সেন্ট্রাল লন্ডনের লিচেস্টার স্কোয়ারে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। এখানে উপস্থিত ছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন। ছবিটির পরের পর্ব আসবে ২০১১ সালের জুলাই মাসে। ওয়েবসাইট।