আর বেশি কাজ নয়: এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমান-ড্যানি বয়েল জুটির চমৎকার রসায়নের ফল স্লামডগ মিলিয়নিয়ার, ১২৭ আওয়ারস। প্রথম ছবিটি বছর দুই আগে অস্কার মাত করেছে। আর দ্বিতীয়টি এবার অস্কার মাতানোর অপেক্ষায় আছে। ছবিটি বেশ কয়েকটি শাখায় এবার অস্কার মনোনয়ন পেয়েছে। স্বভাবতই এ আর রহমানের কাছে তাঁর ভক্তদের প্রত্যাশা বহু গুণ বেড়ে গেছে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সংগীতজ্ঞ বললেন ভিন্ন কথা। এখন থেকে এক-আধটা ছবির কাজ করবেন। কারণ, এত বেশি কাজ করতে গিয়ে পরিবার-পরিজন, এমনকি নিজেকে সময় দিতে পারছেন না তিনি। সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘ড্যানি বয়েলের সঙ্গে কাজ করা ছিল বড় একটা চ্যালেঞ্জ। তা ছাড়া ভিন্ন একটা সংস্কৃতিতে গ্রহণযোগ্যতা পাওয়া বেশ কষ্টসাধ্য। সেখানে স্বীকৃতি তো বিরাট ব্যাপার।’ ওয়েবসাইট।