আর বয়কট নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী হিল্লোল ও নওশীনের ওপর থেকে বয়কটের আদেশ প্রত্যাহার করে নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে ভবিষ্যতের জন্য তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ জানান, এ দুই অভিনয়শিল্পী গত ৫ নভেম্বর নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। গত ১২ জুলাই চ্যানেল টোয়েন্টিফোরে ডাইন উইথ আস অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্পী ও কলকুশলীদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন উপস্থাপক হিল্লোল ও নওশীন এবং অতিথি সারিকা। এরপর তাঁদের তিন মাসের জন্য বয়কট করা হয়। কিছুদিন আগে সারিকার ওপর থেকে বয়কটের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।