আর মাত্র ৩ দিন মনোনয়ন দিন পুরস্কার জিতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৫
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৫

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এর দ্বিতীয় পর্বের মনোনয়ন কার্যক্রম চলছে। পাঠকেরা তাঁদের প্রিয় তারকাদের মনোনয়ন দেবেন। পাঠকদের ভোটেই মনোনীত হবেন তারকারা। দ্বিতীয় পর্বে মনোনয়ন পাঠানোর সময় আছে আর মাত্র তিন দিন।
চলতি বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতে যাঁদের কাজ ভালো লেগেছে, তাঁদের নাম লিখে দিতে হবে কুপনে। পাঠকদের জন্যও আছে পুরস্কার জেতার সুযোগ। ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন ছাড়াও পুরস্কার হিসেবে আছে মোবাইল রিফিল।
১৯ অক্টোবরের মধ্যে মনোনয়ন দিন প্রিয় তারকাদের আর জিতে নিন পুরস্কার।