আর রাঁধুনী হচ্ছেন না অক্ষয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমারকে এবার আর হেঁশেলঘরে দেখা যাবে না। ভীষণ ব্যস্ত সময় কাটছে এই বলিউড তারকার। খতরোঁ কি খিলাড়ি টর্চার ছবির শুটিংয়ের কারণে দম নেওয়ার ফুরসতও নেই তাঁর। আর তাই রাখঢাক না রেখে সরাসরি ‘না’ বলে দিলেন রিয়েলিটি রান্নার শো ‘মাস্টারশেফ ইন্ডিয়া’র পরিচালকদের। কথা ছিল, এই শোটির দ্বিতীয় কিস্তিতেও উপস্থাপনা করবেন অক্ষয়। শেষমেশ অক্ষয় যখন না বললেন, তখন নতুন উপস্থাপকের খোঁজে মাঠে নেমে পড়েছেন ‘মাস্টারশেফ ইন্ডিয়া’র লোকজনেরা। তাঁদের সম্ভাব্য তালিকায় আছেন সাইফ আলী খান, ফারহান আখতার ও কাজল। ওয়েবসাইট।