আরও অস্ত্রোপচার জোলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

ক্যানসার থেকে নিজেকে মুক্ত রাখতে আরও কিছুটা পথ পার হতে হবে অ্যাঞ্জেলিনা জোলির। স্তন অপসারণ করা হয়েছে তাঁর। এবার গর্ভাশয়ও অস্ত্রোপচার করে বাদ দিতে চান তিনি। তবে এর পরও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হতে পারবেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, ৫০ শতাংশ আশঙ্কা থাকছেই তাঁর গর্ভাশয়ে ক্যানসারে আক্রান্ত হওয়ার। জিনগত কারণে তাঁর ৮৭ শতাংশ আশঙ্কা ছিল স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার। স্তন অপসারণ করে সেই আশঙ্কা ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এএনআই।