আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ এপ্রিল শুরু হচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। চার দিনের এ উৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। উৎসবে আসা চলচ্চিত্রগুলো দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন এবং ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলচ্চিত্র নির্মাণ করে জমা দিতে পারবেন। চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ২০ মিনিট। টিএসসির দোতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কার্যালয়ে ১০ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র সরাসরি জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি নাহাদ-উল-কাসেম বলেন, ‘উৎসবের চূড়ান্ত প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীন চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ার জন্য যোগাযোগ করেছে।’তিনি জানান, উৎসবের প্রতিযোগিতা বিভাগের তিনটি চলচ্চিত্রকে ‘জহির রায়হান বেস্ট শট’ পুরস্কার দেওয়া হবে। উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্র।