আরও ভালোবাসব তোমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও ভালোবাসব তোমায় ছবিতে শাকিব খান ও পরীমনি
আরও ভালোবাসব তোমায় ছবিতে শাকিব খান ও পরীমনি

প্রেম, ভালোবাসার গল্প নিয়ে আরও ভালোবাসব তোমায় ছবিটি। জানালেন ছবির পরিচালক এস এ হক অলিক। যেখানে পারিবারিক সম্পর্ক আর আবেগের চিত্র ফুটে উঠেছে।
ছবিটি এবার ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। অবশেষে কাল ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, চম্পা, সোহেল রানা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ববি।
ছবির পাঁচটি গানের মধ্যে একটি গান লিখেছেন কবির বুকুল। বাকিগুলো লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, হাবিব ওয়াহিদ ও হৃদয় খান। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, ইমরান, পড়শী, কোনাল, কিশোর ও লেমিস।
তানজিব ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।