আরওয়াইএমবির উপদেষ্টা আসিফ আহ্বায়ক মুহিন
সংগীতশিল্পী আসিফ আকবরকে উপদেষ্টা এবং মুহিনকে আহ্বায়ক করে দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ (আরওয়াইএমবি) নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের সদস্যরা হলেন তরুণ কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার আর যন্ত্রীরা। এরই মধ্যে এই সংগঠনের ১২ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির সদস্যসচিব হলেন সোহেল মেহেদী। অন্য সদস্যরা হলেন কিশোর দাস, আরফিন রুমী, হৈমন্তি রক্ষিত মান, সালমা, ন্যান্সি, অভিজিৎ চক্রবর্তী, পুলক অধিকারী, পলাশ এবং জাহিদ আকবর।মুহিন বলেন, ‘আমাদের মতো তরুণ শিল্পীদের জন্য এই অস্থির সংগীতাঙ্গনে আরওয়াইএমবি অনেক বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা হলো, অনেক জ্যেষ্ঠ শিল্পী ও যন্ত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এটাই আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা।’এদিকে আসিফ জানান, কাল বুধবার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আরওয়াইএমবি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।