আরওয়াইএমবির কমিটি গঠন
তরুণ শিল্পী, সুরকার, সংগীতপরিচালক, গীতিকার ও যন্ত্রীদের সংগঠন দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশের (আরওয়াইএমবি) নতুন কমিটি ঘোষণা হলো বুধবার। মাওয়া পদ্মা রিসোর্টে আয়োজিত সংগঠনটির বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই সংগঠনের উপদেষ্টা আসিফ আকবর, সভাপতি সোহেল মেহেদী ও সাধারণ সম্পাদক মুহিনের নাম ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অভিজিৎ চক্রবর্তী ও রাজীব, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাব্বির, সাংগঠনিক সম্পাদক কিশোর, সহসাংগঠনিক সম্পাদক আতিক, দপ্তর সম্পাদক জাহিদ আকবর, সহদপ্তর সম্পাদক ফুয়াদ হাসান, অর্থ সম্পাদক মিতুয়া হেমা, সহঅর্থ সম্পাদক শশী, প্রচার সম্পাদক পরাণ, সহপ্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর হাসান, ক্রীড়া সম্পাদক পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ সুজন, আন্তর্জাতিক সম্পাদক সুজানা আনসার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পুলক অধিকারী, সাহিত্য ও মুদ্রণ সম্পাদক আমিরুল মোমেনিন এবং লোকজ ও সাংস্কৃতিক সম্পাদক কোনাল। কার্যকরী সদস্য হিসেবে আছেন আরফিন রুমী, মাহমুদ মানজুর, তৌসিফ আহমেদ, সাজ্জাদ পারভেজ, ন্যান্সি, সালমা আক্তার, আল আমিন, দিপু মাহমুদ, শাকিব ও মেহরাব।গত বছরের ২৬ অক্টোবর আসিফ আকবরকে উপদেষ্টা এবং মুহিনকে আহ্বায়ক করে আরওয়াইএমবির আত্মপ্রকাশ ঘটে।