আরওয়াইএমবির নতুন কমিটি
তরুণ শিল্পী, সুরকার, সংগীতপরিচালক, গীতিকার ও যন্ত্রীদের সংগঠন আরওয়াইএমবির (দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার মুন্সিগঞ্জের পদ্মা রিসোর্টে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ঘোষণা করা হয়েছে সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কমিটি। আসিফ আকবরকে উপদেষ্টা করে এ কমিটিতে সোহেল মেহেদী সভাপতি ও মুহিন সাধারণ সম্পাদক হয়েছেন। সংগঠনের অন্য সদস্যরা হলেন সহসভাপতি অভিজিত্ চক্রবর্তী ও রাজীব, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাব্বির, সাংগঠনিক সম্পাদক কিশোর, সহসাংগঠনিক সম্পাদক আতিক, দপ্তর সম্পাদক জাহিদ আকবর, সহদপ্তর সম্পাদক ফুয়াদ হাসান, অর্থসম্পাদক মিতুয়া হেমা, সহ-অর্থসম্পাদক শশী, প্রচার সম্পাদক পরান, সহপ্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক লুত্ফর হাসান, ক্রীড়া সম্পাদক পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ সুজন, আন্তর্জাতিক সম্পাদক সুজানা আনসার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পুলক অধিকারী, সাহিত্য ও মুদ্রণ সম্পাদক আমিরুল মোমেনিন মানিক এবং লোকজ ও সাংস্কৃতিক সম্পাদক সোমনুর মুনির কোনাল।কার্যকরী সদস্য হিসেবে আছেন আরফিন রুমি, মাহমুদ মানজুর, তৌসিফ আহমেদ, সাজ্জাদ পারভেজ, ন্যান্সি, সালমা আক্তার, আল-আমিন, দীপু মাহমুদ, শাকিব ও মেহরাব।আরওয়াইএমবির প্রধান উপদেষ্টা ও উদ্যোক্তা আসিফ আকবর গতকাল এক বছরের জন্য কমিটির হাতে দায়িত্বভার তুলে দেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, তরুণ তুর্কিরাই আমাদের সংগীতাঙ্গনের বর্তমান মঙ্গা-জলোচ্ছ্বাস অতিক্রম করতে পারবে।’উল্লেখ্য, তরুণ সংগীত শিল্পীদের আলোচিত সংগঠন দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ (আরওয়াইএমবি) গেল বছরের ২৬ অক্টোবর আসিফ আকবরকে উপদেষ্টা ও মুহিনকে আহ্বায়ক নির্বাচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।