প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ছিল এবিসি রেডিও এফএম ৮৯.২-এর ষষ্ঠ জন্মদিন। এ উপলক্ষে এফএম চ্যানেলটি বর্ণিলভাবে সেজেছিল। দিনভর ছিল নানা আয়োজন। বিনোদন জগতের অনেক চেনামুখ এদিন শুভেচ্ছা জানাতে আসেন এবিসি রেডিওকে। অতিথিদের পাশাপাশি এফএম স্টেশনটির রেডিও জকিরাও উদ্যাপন আনন্দে মেতে ওঠে। এরই ফাঁকে আরজেরা ধরা দেন একই ফ্রেমে। ছিলেন আরজে শারমীন, আরজে কিবরিয়া, আরজে জয়ীসহ আরও অনেকে। এরপর আবার শুরু করেন আড্ডা। আজও চলবে জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা