আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উকিল জামাই নাটকের দৃশ্য। আরটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান
উকিল জামাই নাটকের দৃশ্য। আরটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান

ছেলেটি নীরবে চলে গেল
আরটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন প্রতিদিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ছেলেটি নীরবে চলে গেল। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, প্রভা, মাসুম আজিজ প্রমুখ। ফুলজান আর আজিজের মধ্যে ভালোবাসার সম্পর্ক। একদিন বিয়ে হবে, সংসার হবে—এমন স্বপ্ন দেখে দুজনই। কিন্তু আজিজের বাবা দুই লাখ টাকা চেয়ে বসে ফুলজানের বাবার কাছে। অন্যদিকে গ্রামের আরেক যুবক নুরুজ্জামান কোনো টাকা ছাড়াই ফুলজানকে বিয়ে করবে বলে ঘোষণা দেয়। আর নুরুজ্জামানকে গ্রামের সবাই পছন্দ করে। এই ছেলেটি যখন ফুলজানের সামনে এসে দাঁড়ায়, ফুলজান বুকের ভেতরে অসম্ভব রকমের টান অনুভব করে। কী করবে ফুলজান? বিয়েটা কার সঙ্গে হবে?

ভূতের ছানা

আরটিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ভূতের ছানা। নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ প্রমুখ। মোহাম্মদ করিম একদিন অফিস থেকে ফেরার পথে একটি বাচ্চার কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ায়। কিন্তু কোথাও কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। একসময় সে ভূতের বাচ্চাকে আবিষ্কার করে, যাকে দেখতে পাওয়া যায় না।

ফুড চেইন

ফরেন জামাই নাটকে নওশীন ও চঞ্চল চৌধুরী। আরটিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন শাহ মো. নাইমুল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী।
ফরেন জামাই নাটকে নওশীন ও চঞ্চল চৌধুরী। আরটিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন শাহ মো. নাইমুল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী।


আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ফুড চেইন। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন তিশা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। কোলাহলপূর্ণ বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রতিদিন অসংখ্য মানুষ নিজেদের ভাগ্যের অন্বেষণে ঢাকায় আসে। রমলার বিশ্বাস ঠিক তাদের মতো নয়। সিঁথিতে সিঁদুর। সে ঢাকায় এসেছে স্বামীকে খুঁজতে। বিয়ের পর গত ছয় মাস সে তার স্বামীর কোনো চিঠি পায়নি। তার কাছে স্বামীর ঠিকানা বলতে পোস্টকার্ডে লেখা একটি জায়গার নাম।

যাত্রাভঙ্গ
আরটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক যাত্রাভঙ্গ। লিখেছেন ও পরিচালনা করেছেন শিমুল সরকার। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম, রুনা খান, রফিকুল্লাহ সেলিম, শামীমা নাজনীন প্রমুখ। গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়। পুরো এলাকায় সাজ সাজ রব। যাত্রার মহড়া শুরু হয়। শহরে থাকা যুবকেরাও চলে আসে যাত্রাপালায় অংশ নিতে। অনেক টাকা দিয়ে নায়িকা ভাড়া করে আনা হয়।