আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরীবের বন্ধুআরটিভিতে ঈদের দিন থেকে দেখানো হবে ৭ দিনের ধারাবাহিক নাটক গরীবের বন্ধু। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শাহানাজ খুশি, শিরিন আলম, শামীম জামান, মৌনতা প্রমুখ। মেরুল সরদার সুদের কারবারী। গরিবের জন্য সব সময় টাকা নিয়ে বসে থাকে। নিজেকে গরিবের বন্ধু হিসেবে প্রচার করে বেড়ায়। তবে সুদের কিস্তি বাকি পড়লে সে মানুষের ছাগল-গরুও নিয়ে আসে। ফেরার পথ নেই, থাকে না কোনো কালেআরটিভিতে বৃহস্পতিবার বেলা আড়ইটায় দেখানো হবে টেলিছবি ফেরার পথ নেই, থাকে না কোনো কালে। লিখেছেন ও পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। অভিনয় করেছেন জয়া আহসান, অনিমেষ আইচসহ আরও অনেকে।শহরের প্রধান সড়ক। কিছু বাস, ট্রাক, কার, রিকশা দ্রুত চলছে। একটি মেয়েকে দেখা গেল বাজারের ব্যাগ হাতে রাস্তা পার হতে। হঠাৎ দুম করে বিকট বোমার শব্দ। হইচই, দৌড়াদোড়ি। মেয়েটি কোথায় পালাবে বুঝতে পারে না। গলির ভেতর দোকানগুলোর শাটার দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি দৌড়ে একটা দোকানের মধ্যে ঢুকে যায়। এরপর দোকানের শাটারও বন্ধ হয়ে যায়। তারপর...।সারমেয়আরটিভিতে ঈদের দিন রাত নয়টায় দেখানো হবে নাটক সারমেয়। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনা করেছেন রেদওয়ান রনি ও মাহমুদুল ইসলাম। অভিনয় করেছেন জয়রাজ, জেনি প্রমুখ। চাকরির সন্ধানে নতুন এক শহরে এসেছে রবিউল। বহু জায়গায় ঘোরাঘুরি করে চাকরি না পেয়ে চোখে অন্ধকার দেখছিল রবিউল। সে সময়ই এক ধনাঢ্য ব্যক্তির বাসায় তার পোষা কুকুর দেখাশোনা করার কাজ পায় রবিউল। শুধু পেটের দায়ে এ কাজ বেছে নেয় বিএ পাস করা তরুণ রবিউল। সায়াহ্নেআরটিভিতে শুক্রবার বেলা আড়ইটায় দেখানো হবে টেলিছবি সায়াহ্নে। লিখেছেন নজরুল ইসলাম, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব, তিন্নিসহ অনেকে। পায়েল লিউকোমিয়ায় আক্রান্ত। মা তাকে নিয়ে যান নগর থেকে অনেক দূরে নির্জন এক বাংলোয়। সেখানে গিয়ে পরিচয় হয় সায়ানের সঙ্গে।ফেলু কাজলআরটিভিতে শুক্রবার রাত নয়টায় দেখানো হবে টেলিছবি ফেলু কাজল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন তিশা, সজল প্রমুখ। কাজল পর পর ছয়বার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। এলাকায় তার নাম ফেলু কাজল। তার একটা মোটরবাইক আছে। সেই বাইকে তাকে চালিয়ে নিয়ে বেড়ানোর জন্য আবার ড্রাইভার আছে। হঠাৎ এলাকায় অবির্ভাব ঘটে কাজল নামের একটি মেয়ের। এলাকাবাসী মেয়েটির নাম দেন সুন্দর কাজল। একজন ফেলু কাজল, একজন সুন্দর কাজল। শুরু হয় দ্বন্দ্ব।হাট টু ডু ডুআরটিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি হাট টু ডু ডু। রচনা ও পরিচালনা করেছেন নোমান রবিন। অভিনয় করেছেন জয়রাজ, রাশেদ মামুন অপু, অহনা, পলাশ, বিনয় ভদ্র, ছবি ও রহমত আলী।