আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৪’ অনুষ্ঠানে আজ নয়জন আলোকিত নারীকে সম্মাননা জানানো হবে। তাঁরা হলেন শিক্ষায় রাশেদা কে চৌধূরী, সংগীতে ফেরদৌসী রহমান, কথাসাহিত্যে মুশতারী শফি, ফটোসাংবাদিকতায় সাঈদা খানম, সমাজসেবায় ভেলরি অ্যান টেলর, অভিনয়ে সারাহ বেগম কবরী, মঞ্চে শিমূল ইউসুফ, খেলাধুলায় রানী হামিদ ও ব্যবসায় (নারী উদ্যোক্তা) কানিজ আলমাস খান। তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। অনুষ্ঠানটি আরটিভি সরাসরি সম্প্রচার করবে।