আরটিভিতে বৈশাখী ফ্যাশন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নতুন বছর উপলক্ষে আরটিভি আয়োজন করেছে ‘আরটিভি লুক অ্যাট মি বৈশাখী ফ্যাশন উৎসব ১৪২০’। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে আরটিভিতে, সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে গান গাইবেন রিজিয়া পারভীন, রিংকু ও পড়শী। থাকছে কবিরুল ইসলাম ও তাঁর দলের লোকনৃত্য এবং তামান্না রহমান ও তাঁর দলের মণিপুরি নৃত্য। আরও থাকছে দেশীয় স্বনামধন্য পাঁচটি ফ্যাশন হাউসের বৈশাখের আয়োজন নিয়ে মডেলদের ক্যাটওয়াক। বিজ্ঞপ্তি।