আরটিভিতে সরাসরি ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ দলের শুভকামনায় ওয়ালটন আয়োজন করছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। ওয়ালটন ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামে এই অ্যাপ্রিসিয়েশন শোতে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ তারকারা। এতে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১১ জন সাবেক অধিনায়ককে।কাল সোমবার বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে বসছে ওয়ালটনের এই বিশেষ আয়োজন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টানা তিন ঘণ্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে আরটিভি।সম্পূর্ণ দেশীয় সংস্কৃতিতে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। গান ও নৃত্যে অংশ নিচ্ছেন মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, ইমন, শখ, আঁখি আলমগীর, আরেফিন শুভ, সজল, বিন্দু, মিম, ফারদিন, ফারাহ রুমাসহ অনেকেই।জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার, ফুটবলার, মন্ত্রী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত প্রায় সব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ব্যবসায়ী নেতা, তারকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার আমন্ত্রিত অতিথিরা।ক্রিকেট ও ভালোবাসা দিবসের এই আয়োজন থেকে বঞ্চিত হবে না দেশের সাধারণ দর্শকেরাও। আরটিভির সরাসরি সম্প্রচারের মাধ্যমে তারাও থাকবে ওয়ালটনের ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামের এই বিশেষ আয়োজনের সঙ্গে।ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘ক্রিকেট এখন আমাদের একটি গৌরবের নাম। আর কদিন পরই শুরু হবে বিশ্বকাপের মহাযজ্ঞ। বাংলাদেশ ক্রিকেট দলকে উত্সাহ দিতে এবং বাংলাদেশের ক্রিকেটে এ পর্যায়ে আসতে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁদের স্মরণ করতেই এই আয়োজন।’অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, ফারুক আহমেদ, আকরাম খান, মিনহাজুল আবেদিন, আমিনুল ইসলাম, নাঈমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশারকে।অনুষ্ঠানের কোরিওগ্রাফারের দায়িত্ব পালন করছেন ডান্স গ্রুপ ঈগল। প্রযোজনা করবেন কমল সরকার।