আরটিভিতে সাত দিন মুক্তিযুদ্ধের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আরটিভিতে সাত দিন মুক্তিযুদ্ধের গল্পের নাটক প্রচার করা হবে। আজ থেকে শুরু হচ্ছে এই আয়োজন। চলবে ২৬ মার্চ পর্যন্ত। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই নাটকগুলো হলো নরেশ ভুঁইয়ার পরিচালনায় গর্ভধারিণী, রহমতুল্লাহ তুহিনের অহল্যা, আহমেদ সুস্ময়ের ধনধান্যে পুষ্পে ভরা, রোকেয়া প্রাচীর বাবার মৃত্যু ও যুদ্ধ বীরাঙ্গনার যুদ্ধ, সৈয়দ মোশারফের রূপসী রহস্য ও মঈন খানের শোণিত চেতনায় মুক্তিযুদ্ধ।আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মিনহাজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পের নাটকের ব্যাপারে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তাই আমরা এই আয়োজন করেছি।’