আরটিভিতে ‘শুক্রবারের নাটক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির শুক্রবারের নাটকের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে তালুকদার গ্রুপ। আর নাটকগুলো প্রযোজনা করছে প্রিয়ন্তী। পুরো একটি বছর এই দুটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আরটিভিতে প্রচার করা হবে শুক্রবারের নাটক। গত সোমবার সন্ধ্যায় একটি পাঁচতারকা হোটেলে আরটিভি, তালুকদার গ্রুপ ও প্রিয়ন্তীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান, তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামছুল আরেফিন ও প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টসের স্বত্বাধিকারী মনোয়ার পাঠান। এ সময় আরও উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিক আনাম খান। অনুষ্ঠানে তাঁরা বক্তব্যও দেন। আরও বক্তব্য দেন সালাহউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, মোস্তফা সরয়ার ফারুকী, রিয়াজ ও মোশাররফ করিম। সৈয়দ আশিক রহমান বলেন, ‘শুক্রবারের নাটক’ স্লটে প্রতিটি নাটকের দৈর্ঘ্য হবে ৪৫ মিনিট। আর এই সময়ের বাইরে বিজ্ঞাপনচিত্র দেখানো হবে ১৪ মিনিট। দর্শক যাতে বিরক্ত না হন, সেই দিকটা খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।