আরটিভির চারটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে শুরু হচ্ছে নতুন চারটি ধারাবাহিক নাটক। এগুলো হলো শাহীন জামানের রচনা ও আল হাজেনের পরিচালনায় শিয়াল পণ্ডিত ও পড়শী বাড়ি, মোহন খানের রচনা ও পরিচালনায় মেঘবতীর আঁচল এবং নোমান রবীনের রচনা ও পরিচালনায় বিউটি পার্লার।এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় আরটিভি ও প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তী রাজধানীর একটি হোটেলে নাটক চারটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান এবং প্রিয়ন্তীর প্রধান নির্বাহী মনোয়ার হোসেন পাঠান। আরও উপস্থিত ছিলেন নাটকগুলোর নাট্যকার, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।